সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে হাজির করা হয় ৫১ বছর বয়সী রাসেল ব্রান্ডকে। এসময় সাতটি অভিযোগের মধ্যে চারটিতে ব্রান্ডকে দোষী সাব্যস্ত করে বিচারের রায় দেন আদালত।
সাজা ঘোষণার সময় তাকে ‘যৌন শিকারি’ বলে অভিহিত করেন বিচারক। ২০০৯ সালে নিজের এক ভক্তকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন রাসেল ব্রান্ড। এছাড়াও, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে ৩ জন নারীকে যৌন নিপীড়ন করেন তিনি।





