ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বাধা; স্বস্তিতে বিদেশি শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্র
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি শিক্ষার্থীদের ওপর কড়াকড়ি আরোপে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ আটকে দিয়েছেন দেশটির ফেডারেল আদালত। সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ সীমিত করার উদ্যোগ আটকে দেন বিচারকরা। এতে, কিছুটা হলেও স্বস্তি মিলেছে বিদেশি শিক্ষার্থীদের।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলো ট্রাম্প প্রশাসন। সরকারের ওই বিধি এবার বাতিল করেছেন আদালত।

সোমবার দেয়া এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালতের বিচারক ডেনিস সেইলর বিধিটিকে ‘স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেন।

শিক্ষা সংগঠনগুলো যুক্তি দিয়েছিল, সরকারের এমন উদ্যোগে শিক্ষার্থীদের কাজের সুযোগ ব্যাপক হারে কমছিল। বর্তমান ব্যবস্থায় ভিসার শর্ত মেনে পড়াশোনার পাশাপাশি স্বাভাবিকভাবে কাজ করতে পারবে।

এফএস