এর আগে নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেতানিয়াহুর কট্টর সমালোচক আরব নেতা আহমেদ তিবি। নেসেটের প্রধান দুটি পদে এখন নেতানিয়াহু ও তার লিকুদ পার্টির ঘোরবিরোধী বসেছেন।
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পর আরও বড় ধাক্কা খেলো নেতানিয়াহুর দল। ২৬তম স্পিকার নির্বাচনে নেসেটে ১২০ জন আইনপ্রণেতার মধ্যে মাতান কাহানা পেয়েছেন ৬৬ জনের সমর্থন। অন্যদিকে লিকুদ পার্টির প্রার্থী ওফির কাটজ পেয়েছেন ৫২ ভোট। নতুন স্পিকার মাতান কাহানা বিরোধী নেতা গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
নেতানিয়াহু সরকারের পাশ করা বিভিন্ন বিল ও আইন এবার বাতিল করার ক্ষমতা পাবেন স্পিকার। লিকুদ পার্টি বলছে, আইনপ্রণেতারা সন্ত্রাস সমর্থকদের ভোটে স্পিকার নির্বাচিত হয়েছেন কাহানা।





