চীনের শেনজেনে চীনা ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর পুতিন বলেন, ইউক্রেন সংক্রান্ত আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণে সম্মত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়াকে জোরালোভাবে অনুরোধ করছে। এখন পর্যন্ত এই আলোচনা মূলত মস্কো, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং এতে খুব একটা অগ্রগতি হয়নি।
পুতিন বলেন, ‘আমরা বুঝি যে ইউরোপীয়দের ছাড়া ইউরোপের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করা অর্থহীন।’
ইউরোপীয়দের অংশগ্রহণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা ইউরোপের অংশগ্রহণের বিরোধী নই। তবে এই আলোচনায় ইউরোপ কী নিয়ে আসবে, তা আমাদের বুঝতে হবে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা প্রস্তাব দিয়েছি যেন ইউরোপীয় প্রতিনিধিরা মস্কোয় আসেন, যাতে আমরা তাদের অবস্থান জানতে পারি। এরপর আমরা সিদ্ধান্ত নেব কোন কাঠামোতে ইউক্রেনের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া হবে।’





