আবারও ‘নিষিদ্ধ’ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
এশিয়া
বিদেশে এখন
0

আবারও নিষিদ্ধ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এ দফায় অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্রগুলো।

সমুদ্রে বিস্ফোরিত হয় প্রায় আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এ বিষয়ে প্রতিবেশী জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া।

দেশ তিনটির পাঁচ দিনের সামুদ্রিক মহড়া শেষ হওয়ার একদিন পরই নতুন করে মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া।

এসএস