হুথিদের ঠেকাতে ট্রাম্পের কাছে সামরিক সহায়তা চাইলো সৌদি

হুথি বিদ্রোহীরা
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে, এবার যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চাইলো সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের খবর, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই এ অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ ঘটনার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র গতকাল (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) জানায় এ তথ্য। বলা হয়, দুই নেতার মধ্যে বৃহস্পতিবার অন্তত দুই দফায় এ বিষয়ে ফোনালাপ হয়।

তবে হুথিদের আক্রমণে রাজি হননি ট্রাম্প। রিয়াদকে গোয়েন্দা তথ্য দিয়ে এবং হামলার জন্য লক্ষ্য নির্ধারণে সহযোগিতা করবে ওয়াশিংটন, দিয়েছেন এমন আশ্বাস। এ বিষয়ে এখনও কিছু জানায়নি হোয়াইট হাউজ বা সৌদি সরকার।

আরও পড়ুন:

তবে সৌদি ও ইয়েমেন সরকারের সঙ্গে অব্যাহত যোগাযোগ রক্ষা করার কথা জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা।

এর আগে আলোচনার জন্য সৌদি আরবে সফর করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

এসএস