আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত ও মামলা সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়নপুর কুন্ডুপাড়া গ্রামে পরকীয়ার জেরে স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন আব্দুল আওয়াল। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।
আরও পড়ুন:
এসময় বাধা দিতে গেলে নিজের মাকেও কুপিয়ে আহত করেন তিনি। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পরে নিহতের বড় ভাই শফিউদ্দিন হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩ মার্চ একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম।





