ঈদের ছুটির পর আজ (বুধবার, ২৫ মার্চ) দ্বিতীয় কর্মদিবসেও সকাল ৯টায় বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সকাল থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন এবং দিনভর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসবেন।
আরও পড়ুন:
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
সবশেষে বিকাল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়মিতভাবে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা এগিয়ে আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেও দপ্তরে এসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। টানা দুই দিন সকাল ৯টায় তার উপস্থিতিতে সচিবালয়ের কার্যক্রমে ফিরেছে পূর্ণ কর্মচাঞ্চল্য।





