স্বাধীনতা দিবসে ফুটবল উৎসব, ক্রীড়া উন্নয়নে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
এখন মাঠে
দেশে এখন
0

বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ শীর্ষক দিনব্যাপী আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের ক্রীড়া উন্নয়নে সরকার ও নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) আয়োজিত এ উৎসবে দিনের শুরুতে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। সাবেকদের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে সাবেক ফুটবলারদের নিয়ে গড়া লাল ও সবুজ দলের সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী এবং ডাগআউটে বসে খেলা উপভোগ করেন। ম্যাচ শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

আরও পড়ুন:

স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের ক্রীড়াজগতে নতুন খেলোয়াড় তৈরি এবং ক্রীড়াকে পেশাদার রূপ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।’ তিনি জানান, ‘নতুন কুড়ি স্পোর্টস’ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় জেলা, উপজেলা, ইউনিয়ন এবং স্কুল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে—এমন খেলোয়াড় তৈরি করাই সরকারের লক্ষ্য।’ একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এএইচ