একটি মহল সাম্প্রতিক ঘটনায় মানুষকে উত্তেজিত করে মবের দিকে নিচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী
এখন জনপদে
দেশে এখন
0

একটি মহল সাম্প্রতিক ঘটনায় মানুষকে উত্তেজিত করে মবের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, তাদের ব্যাপারে বর্তমান সরকারের সুনির্দিষ্ট বক্তব্য— ধাক্কা দিলেই সরকার পালিয়ে যাবে যারা মনে করছেন, তারা বোকার স্বর্গে আছেন। কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত।

আজ (শুক্রবার, ২২ মে) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা শিশুদের নির্যাতন করে বা ধর্ষণ করে, তাদের সর্বোচ্চ শাস্তি বেগম খালেদা জিয়ার আমলে মৃত্যুদণ্ড দেয়া আছে। রামিসা ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করা হয়েছে। আমাদের সরকার বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক—এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’

আরও পড়ুন:

এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসএইচ