ইউপি নির্বাচন সামনে রেখে আজ থেকে ইসির সংলাপ

নির্বাচন কমিশন
দেশে এখন
0

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আজ (রোববার, ২৯ নভেম্বর) থেকে তিনদিনব্যাপী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হবে। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে; এনসিপি যাবে তৃতীয় দিন। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির, যার প্রথম ধাপ হবে আগামী বছরের ২১ জানুয়ারি।

তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার করে মাঠপর্যায়ে আস্থার পরিবেশ তৈরি করতে চায় কমিশন। ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর কাছে সমর্থন ও সহযোগিতা চাইবে ইসি।

জেআর