ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়ার নাম ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক মোবাশ্বের হোসেন, সিলেট সিটি করপোরেশনে মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ এ সময় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার সমালোচনাও করেন এনসিপি নেতারা।
এদিকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়নের দাবি জানান।





