বিএনপি সংকট তৈরি করেছে, তাদেরকেই সমাধান করতে হবে: গোলাম পরওয়ার

জেনারেল মিয়া গোলাম পরওয়ার
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপি দেশে সংকট তৈরি করেছে, তাদেরকেই এর সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শনিবার, ২ মে) সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার খুব বিপদে আছে। এই সংকট তৈরি করেছে বিএনপি, বিএনপিকে এর সমাধান করতে হবে। তা না হলে যে ৫ কোটি মানুষ গণভোটে হ্যাঁ দিয়ে আমাদের দায়মুক্ত করেছেন আমরা এই ইস্যু যদি সংসদে নিষ্পত্তি না হয় আমরা এই আন্দোলনকে আবারও সেই ৫ কোটি মানুষের কাছে নিয়ে যাবো।’

এছাড়াও গণভোটের রায় অগ্রাহ্য হলে রাজনৈতিক বিভাজন, জনগণের আস্থাহীনতা, সামাজিক উত্তেজনাসহ সমাজকে সংকটে ফেলবে বলেও জানান বক্তারা।

আরও পড়ুন:

জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সেমিনারে।

ইএ