আজ (সোমবার, ১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ১১ দলীয় জোটের ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, ‘তাকে “সর্বমন্ত্রী” বলা চলে। একজন যদি সব বিষয়ে কথা বলেন, তাহলে অন্য মন্ত্রণালয় আর মন্ত্রীর কাজ কী?’
তিনি বলেন, ‘জুলাই সনদ নিয়ে বিএনপি দ্বিচারিতাপূর্ণ আচরণ করছে। গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে দেশ আবারও সংঘাতের দিকে চলে যেতে পারে।’
আরও পড়ুন:
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, ‘মানুষের গণভোটের গণরায়কে না মেনে নিজেরাই জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এখনো সময় আছে পার্লামেন্টে আলোচনা করুন, সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বিশেষ বৈঠক ডাকুন। আপনারা এটি সংসদে নিষ্পত্তি না করে রাজপথে নিয়ে যেতে চান, বিরোধীদলগুলোকে এক করে অথবা গণভোটে ৭০ ভাগ জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামবো।’
জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।





