আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার সম্পর্কে আখতার হোসেন বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসার যে কথা বলছে, আসলে একটা পাগলের বোল। শেখ হাসিনার নিজে আসা প্রশ্ন নয়, বরং শেখ হাসিনাকে চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে এসে তার যে শাস্তি রয়েছে তা কার্যকর করার কাজ বর্তমান সরকারের রয়েছে। শেখ হাসিনার বাংলাদেশে চলে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারা প্রদর্শন করতে পারেন না। যদি বাংলাদেশকে নানাভাবে অস্থির করার চক্রান্ত করা হয়, অবশ্যই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।’
আরও পড়ুন:
লন্ডনে সফররত নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যেসব সন্ত্রাসী রয়েছে তারা নাহিদ ইসলামকে আক্রমণ করতে চেয়েছে। সেখানে বাংলাদেশি এবং এনসিপি নিরাপত্তার দেয়ার কারণে নাহিদের ওপর কোনো আক্রমণ করতে পারেনি। এ ঘটনায় বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান থাকবে, একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, সেখানকার হাইকমিশনার যেন যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করে। একইসঙ্গে নাহিদের ওপর হামলাকারীদের বাংলাদেশি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।’
এসময় টাঙ্গাইল জেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।





