আগুনে বোলিংয়ের পর ব্যাটিং ঝড়; পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন
এখন মাঠে
1

আগেই বোলিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা। তাদের দাপুটে বোলিংয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

এরপর ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয় বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইফতারের আগেই ম্যাচ শেষ করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।

সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ইফতারের আজান হওয়ার সময়ই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। ১৬তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ওয়াইড বল করলে লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন:

তবে ম্যাচটি বাংলাদেশ ৯ উইকেটেও জিততে পারতো। দল যখন জয়ের জন্য মাত্র ৬ রান দূরে, তখন আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ে জয়ের ব্যবধান কিছুটা কমলেও সহজ জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি স্বাগতিকদের।

১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। তবে তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন ওপেনার সাইফ হাসান (৪)।

এরপর দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। ২.৪ ওভারে ১ উইকেটে ২৭ রান করা দলটি পাওয়ার-প্লে শেষে ১ উইকেটে তোলে ৮১ রান। দ্রুত রান তোলার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত মাত্র ১৬ ওভারের মধ্যেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। দাপুটে এ জয়ে সিরিজে দারুণ সূচনা করলো স্বাগতিকরা।

এনএইচ