২০২৪ সালের আগস্টে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে সবচেয়ে কম বয়সে এই পদে বসার রেকর্ড গড়েন তিনি। এবার তার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন জয় শাহ।
এদিকে আইসিসির সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সাল পর্যন্ত নয় দল নিয়েই চলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আর ২০২৭ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ দেওয়া হয়েছে সুপার সিক্স পর্ব।





