ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী ক্রিকেট দলের সদস্যরা
ক্রিকেট
এখন মাঠে
0

কাল সকালে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল ৬ টায়।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেয় বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে কোয়াটার ফাইনালের ম্যাচটিও খেলতে হয়নি জ্যোতিদের।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে ছন্দহীন বোলিং আর ব্যাটিং ব্যার্থতার কারণে বড় ব্যবধাণে ম্যাচ হারে টাইগ্রেসরা। অন্যদিকে বড় স্কোর করেও শ্রীলঙ্কার কাছে সেমিফাইনাল হেরেছে পাকিস্তান।

তাই তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনাল হারা এই দুই দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এই ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদশে। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতে জয় মারফা, জ্যোতিদের।

এফএস