মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠলো ফিফা বিশ্বকাপ ২০২৬ এর। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রথম ম্যাচের বল মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত একটায়। রাজধানীর ফুটবলপ্রেমীরা এদিন বড় পর্দায় ম্যাচ দেখতে ভিড় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
খেলা দেখতে আসা সমর্থকদের একজন বলেন, ‘আমরা এখানে এসে খেলা দেখতে পেরে আনন্দিত।’
উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিনটি বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করা মেক্সিকো।
সমর্থকরা জানান, চার বছর পর পর ফিফা ম্যাচ হয়। তারা এখানে সবাই মিলে খেলা উপভোগ করতে পেরে আনন্দিত।
আরও পড়ুন:
পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন মধ্যরাতে অনেকেই পরিবার নিয়ে আসেন উদ্বোধনী খেলা উপভোগ করতে। অনেকেই আবারো বন্ধু মহল নিয়ে ঢাকার আশপাশ থেকেও এসেছেন টিএসসি চত্বরে।
বিশ্ববিদ্যালয়ের বাহিরে থেকে আসা সমর্থকরা জানান, তারা কেউ কেউ নারায়ণগঞ্জ থেকে বা ঢাকার বাহিরে থেকে এসেছেন।
বাঙালি ফুটবলপ্রেমীরা অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও বিশ্বকাপের মঞ্চে দেখতে চান।
কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ? তা জানতে অপেক্ষা করতে হবে প্রায় প্রায় ৪০ দিন। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ ফুটবলের।




