ম্যাচের নব্বই মিনিটের নাটকীয়তা শেষে যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নিখুঁত নিশানায় জয়সূচক গোল পায় ব্রাজিল। ততক্ষণে হিউস্টনের স্টেডিয়ামের হলুদ রঙ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে।
৯৬ মিনিট দম বন্ধ করে থাকা ব্রাজিল সমর্থকদের এবার প্রাণখোলা জয়োল্লাস। রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হওয়ায় মাতোয়ারা ব্রাজিল সমর্থকরা।
এর আগে, ২৯ মিনিটে দূর থেকে নেয়া কাইশু সানোরে গোলে এগিয়ে যায় জাপান। ব্রাজিলবিরোধী শিবিরে তখন উন্মাদনা। মহসিন হলের মাঠে পিনপতন নিরবতায় ব্রাজিল সমর্থকরা। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করায় হতাশ ছিলেন ব্রাজিল সমর্থকরা।
আরও পড়ুন:
পুরো সময় জুড়ে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিলের ফরোয়ার্ডরা, তবে লক্ষ্য খুঁজে পাওয়ায় বাড়তে থাকে হতাশা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে সমতা ফেরায় নড়েচড়ে বসেন তারা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের গোলে জাপানকে ২-১ এ হারিয়ে হেক্সা মিশনকে জিইয়ে রইলো ব্রাজিল সমর্থকদের।
তবে মাঠে নেইমারকে না পেয়ে কিছুটা আক্ষেপ ভক্তদের। পরের ম্যাচে নেইমারের নৈপুণ্য দেখা যাবে বলেও আশা সমর্থকদের।





