
কিম জং উনের সঙ্গে ট্রাম্পের ফের যোগাযোগের চেষ্টা ব্যর্থ: ওয়াল স্ট্রিট জার্নাল
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক সচল করার চেষ্টা চালিয়েও সফল হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে কিমের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনে ট্রাম্প বেশ কিছু উদ্যোগ নিলেও তাতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

কিমের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী; সাইবার হামলায় মিলছে বিলাসবহুল পুরস্কার
কিম জং উনের নেতৃত্বে বিশ্বমানের হ্যাকারবাহিনী গড়ে তুলেছে উত্তর কোরিয়া। সফল সাইবার হামলার পর হ্যাকারদের দেয়া হয় বিলাশবহুল ফ্ল্যাট ও বড় অংকের অর্থ। দেশ ছেড়ে চলে যাওয়া এই দলের কয়েকজন জানান, প্রায় এক দশক ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এই হ্যাকারবাহিনী কিম জং উনকে আরও বেশি ক্ষমতাবান ও উচ্চাকাঙ্ক্ষী করে তুলছে।

ক্রেমলিনের ইঙ্গিতের পর শেনজেনে ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনা বাড়ছে
চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের সম্ভাবনা জোরালো হয়েছে। কিম এই সম্মেলনে যোগ দিলে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হতে পারে—ক্রেমলিনের এমন ইঙ্গিতের পর ট্রাম্প-কিম বৈঠকের সম্ভাবনাও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
 in front of a market chart and US dollar-320x167.webp)
কিমের ‘গোপন অস্ত্র’ উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী, লক্ষ্য ক্রিপ্টোকারেন্সি লুট
ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা চালিয়ে ৬৩০ কোটি ডলার হাতিয়ে নেয়ার পেছনে ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার বাহিনী। শীর্ষ আর্থিক ও প্রযুক্তি খাতে এমন বড় ধরনের সাইবার ডাকাতি চালাতে এক দশকের বেশি সময় ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই বিশ্বমানের হ্যাকার দলকে, যাকে দেশটির নেতা কিম জং উনের ‘গোপন অস্ত্র’ হিসেবে দেখা হয়।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর কিমের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কূটনৈতিক সফালতার খোঁজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শরণাপন্ন হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের শঙ্কা, পিয়ংইয়ংয়ের সঙ্গে ট্রাম্প সম্পর্ক জোরদার করতে চাইলেও বাধা হয়ে দাঁড়াবে কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এদিকে, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস।
 test-320x167.webp)
জাপান সাগরে এক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সীমান্তে তীব্র উত্তেজনা
সীমান্ত বিরোধ নিরসনে সিউলের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়ার কয়েক দিনের মাথায় নিজেদের পূর্ব উপকূলে জাপান সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সীমান্তে দুই দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ) সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন সেতু পেরিয়ে সড়কপথে চীনে কিম জং উন, সীমান্তে স্বাগত জানালেন লি ছিয়াং
কোরীয় যুদ্ধে চীনের যোগদানের ঐতিহাসিক বার্ষিকীর আগের দিন শনিবার চীনের সীমান্তবর্তী শহর দানদং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দুই দেশের মধ্যে সম্প্রতি চালু হওয়া নতুন ইয়ালু নদী সেতু দিয়ে তিনি সড়কপথে চীনে পৌঁছান বলে দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ। জাপান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে হচ্ছে না ট্রাম্প-কিম বৈঠক; আগ্রহ নেই উত্তর কোরিয়ার
চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। সংশ্লিষ্ট পরিস্থিতির সঙ্গে অবগত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পিয়ংইয়াংয়ের সামরিক শক্তি প্রদর্শন; সমুদ্র থেকে দুই কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা
পূর্ব উপকূলে সমুদ্র থেকে দুটি ভিন্ন ধরনের সাবমেরিন-উৎক্ষেপণযোগ্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনার মধ্যেই, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের
যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনার মধ্যেই দেশটির নতুন একটি প্রতিরক্ষা জাদুঘরে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হল। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ানকে মার্কিন অস্ত্র সহায়তা, ক্ষুব্ধ উত্তর কোরিয়া
তাইওয়ানকে মার্কিন অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের এই পদক্ষেপ তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়াচ্ছে বলে আজ (বুধবার, ৭ অক্টোবর ) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।

সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া; সতর্ক অবস্থানে সিউল ও টোকিও
উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলবর্তী সমুদ্রের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর ) সকালে দেশটির বন্দরনগরী ওনসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় এবং এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।