
আইজেনকোটের ক্ষমতা গ্রহণের তোড়জোড়ের মুখে ‘ঐক্যের সরকার’ গঠনের ডাক নেতানিয়াহুর
ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতা ধরে রাখতে এবার ‘জাতীয় ঐক্যের’ সরকার গঠনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বিরোধী জোট যাতে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করতে না পারে, সেজন্য চরম হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, আরব দলগুলো ইসরাইলকে ‘ধ্বংস করতে চায়’। টাইম অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইজেনকোটের সামনে সরকার গঠনের চ্যালেঞ্জ: কতটা বদলাবে ইসরাইল
ইসরাইলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তাকে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশটিতে নতুন এক রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা তৈরি হলেও আইজেনকোটের সামনে পথটি মোটেও মসৃণ নয়। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহুকে হটাতে সাবেক সেনাপ্রধানের ওপর বাজি আরব দলগুলোর
দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরাইলের রাজনীতিতে নজিরবিহীন কৌশল নিয়েছে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো। তাদের সরাসরি সমর্থনে দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এর মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর বিদায়ের পথ আরও স্পষ্ট হল।

ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা কি কাটাতে পারবেন আইজেনকোট?
ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোটকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। তবে পার্লামেন্টে নিজস্ব জোটের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিদায় জানিয়ে নতুন সরকার গঠন করা আইজেনকোটের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট
ইসরাইলে পরবর্তী সরকার গঠনের জন্য রোববার মনোনীত প্রার্থীর নাম ঘোষণার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দেয়ার পর হারজোগ এই সিদ্ধান্তের কথা জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে সরকার গঠনে বিপাকে নেতানিয়াহু; এগিয়ে বিরোধী নেতা আইজেনকোট
ইসরাইলে ক্ষমতাসীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠনের জন্য সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে। রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সংসদীয় দলগুলোর দ্বিতীয় দিনের আলোচনায় দলটি এ সিদ্ধান্ত জানায়।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ভোট কারচুপির অভিযোগ নেতানিয়াহুর
ইসরাইলের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ভোট ‘চুরি’ ও ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক মিত্ররা। আরব দলগুলোর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিদেশি অর্থায়নের অভিযোগ তুলে তদন্ত, গ্রেপ্তার এমনকি নির্বাচন বাতিলের দাবিও জানাচ্ছেন তারা। তবে নির্বাচন কর্তৃপক্ষ তাদের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে নির্বাচনি অচলাবস্থা; পরবর্তী সরকার গঠন করতে পারেন কে?
ইসরাইলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকোট—কারও জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে আবারও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ক্ষমতায় যেতে হলে দুই শিবিরকেই এখন এমন কিছু দলের ওপর নির্ভর করতে হবে, নির্বাচনি প্রচারের সময় যাদের এড়িয়ে চলার ঘোষণা দিয়েছিল তারা। আনাদোলু ও আল জাজিরার বিশ্লেষণীর এমন তথ্য উঠে এসেছে।

ইসরাইলে ভোটের সিংহভাগ গণনা শেষ; সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের অনিশ্চয়তা
ইসরাইলের সাধারণ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে, ক্ষমতাসীন বেনইয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট কিংবা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের বিরোধী জোট কারও পক্ষেই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনে সরকার গঠন নিয়ে আবারও বড় ধরনের রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।