
দীর্ঘ যাত্রার ক্লান্তি উপেক্ষা করে অনুশীলনে হামজা
সাফের লড়াইয়ে বাংলাদেশের শক্তি বাড়াতে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি, মাঝপথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি কোনো কিছুই দমাতে পারেনি তার জাতীয় দলের প্রতি টান। ভোরে দেশে পৌঁছেই যোগ দিয়েছেন অনুশীলনে। হামজার এই প্রত্যাবর্তন কি বদলে দেবে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস? সাফের আগে তাকে ঘিরেই এখন নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সবার আগে সাফের সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে ২-২ গোলে ড্র হয়েছে ভুটান-শ্রীলঙ্কা ম্যাচ। আর তাতেই সবার আগে সাফের ১৫তম আসরে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। গ্রুপ এ থেকে আর কোন দল সেমিফাইনালে যাবে তা ঠিক হয়নি এখনো, সুযোগ আছে ভুটান শ্রীলঙ্কা দুই দলেরই। আর সেমিফাইনালে কোন দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে তা জানা যাবে ১১ নভেম্বর বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পর।

শ্রীলঙ্কার বিপক্ষে জমজমাট ম্যাচের প্রত্যাশা তাবিথের
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জমজমাট একটি ম্যাচের প্রত্যাশা তাবিথ আউয়ালের। সেই ম্যাচে নতুন চমকের আভাসও দিয়েছেন বাফুফে সভাপতি। সাফে ভালো করতে আত্মবিশ্বাসী হলেও কোনো দলকেই ছোট করে দেখতে চান না তিনি।

সাফের মাঝপথে খেলোয়াড় ফেরাচ্ছে ভারত, বিতর্কে দলীয় ব্যবস্থাপনা
সাফ চ্যাম্পিয়নশিপের মাঝপথেই নিজেদের ছয় ফুটবলারকে দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত। জাতীয় দল এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তির জেরেই দেশে ফিরে যাচ্ছেন তারা। আর এতে করে আবার প্রশ্নের মুখে পড়েছে সাফে ভারতের স্কোয়াড। প্রশ্ন উঠেছে, সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারতের মানসিকতা নিয়েও।

সাফে বাংলাদেশের শুভসূচনা
মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে ভর করে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। নানা আলোচনা-সমালোচনা থাকলেও নিজেদের প্রথম চ্যালেঞ্জ ভালোভাবেই সামাল দিয়েছে থমাস ডুলির দল। তিন পয়েন্ট নিয়ে সেমির পথেও এগিয়ে থাকছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

মিডফিল্ডের শক্তিতে সাফ জয় করবে বাংলাদেশ: মামুনুল
বাংলাদেশকে সাফ জেতাবে মিডফিল্ডাররা। বংশোদ্ভূত আর দেশি ফুটবলারদের মিশেলে গড়া মধ্যমাঠ স্বাগতিকদেরকে যেকোনো ম্যাচে এগিয়ে রাখবে— এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এক সময়ের দেশসেরা এই মিডফিল্ডার মনে করেন, আক্রমণে বাড়তি দায়িত্ব নিতে হবে শোমিত-মোরসালিনদের।

সাফের গ্রুপপর্বে বাংলাদেশের কঠিন পরীক্ষা নেবে শ্রীলঙ্কা!
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে হামজা-শোমিতদের দুই প্রতিপক্ষ ভূটান ও শ্রীলঙ্কা। আন্ডারডগ থেকে জায়ান্ট কিলার হয়ে ওঠা লঙ্কানদের বিপক্ষে দীর্ঘ ৫ বছরে দেখা হয়নি বাংলাদেশের। এরই মধ্যে ব্যাপকভাবে বদলে গেছে দেশটির ফুটবল। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন লিগে ছড়িয়ে থাকা বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভূক্তিতে শ্রীলঙ্কা এখন শক্তিশালী দলের নাম।

সাফের আগে শোমিতের কণ্ঠে আত্মবিশ্বাস, সতীর্থদের জন্য আক্ষেপ
সাফে রোনান সুলিভানকে না পাওয়া বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জাতীয় দলের মিডফিল্ডার শোমিত শোম। সেইসঙ্গে ভুটান ম্যাচেও হামজা-ফারহানকে মিস করবেন নাম্বার টুয়েন্টি-থ্রি। তবে ইনজুরি কাটিয়ে দলে ফেরা শোমিত বিশ্বাস করেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব থাকবে বাংলাদেশেরই।

ঘরের মাঠে সাফের শিরোপা জিতবে বাংলাদেশ, আশাবাদী আমিনুল হক
ঘরের মাঠে সাফে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে- নিজের অনুজদের প্রতি এমনই আস্থা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। বর্তমান সময়ে বাংলাদেশকেই সবচেয়ে শক্তিশালী দল বলেও উল্লেখ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই প্রত্যাশা ২০০৩ সাফের বাকি সদস্যদেরও।

সাফ টুর্নামেন্টকে সামনে রেখে জামাল-তপুদের অনুশীলন শুরু
নভেম্বরের সাফ টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়ে গেছে লাল-সবুজের চূড়ান্ত প্রস্তুতি। দলের বংশোদ্ভূত খেলোয়াড় ছাড়া প্রথমদিনের অনুশীলনে উপস্থিত ছিলেন জামাল ভুইয়াসহ তপু বর্মন, জিদান ইউসুফ, সুকি ইতোফুসা, মাহি খানরা। সামর্থ্যের সবটুকু দিয়ে জাতীয় দলের জার্সিতে ভালো খেলায় লক্ষ্য জানান এই তরুণ ফুটবলার।

শুরুর আগেই রং হারাচ্ছে সাফ!
শুরুর আগেই যেন রং হারানোর প্রতিযোগিতায় নেমেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার মাঠে ৮ বছর পর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর। তবে সেখানে বড় তারকাদের উপস্থিতি অনেকটাই কমে আসার গুঞ্জন ভাসছে তিন সপ্তাহ আগে থেকেই।

সাফের শ্রেষ্ঠত্ব ফেরাতে প্রস্তুত বাংলাদেশ: আমিনুল হক
সাফ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিজেদের মাঠে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাকে সামনে রেখে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, দর্শকদের নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।