নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ
শীতলক্ষ্যা নদীতে ভাসমান মরদেহ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানার নৌ-পুলিশ।

আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন:

সদর থানার নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো হলুদ রঙের টি-শার্ট।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, মরদেহটি ৫ থেকে ৬ দিন আগের। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) টিম কাজ করছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা।’

এসএইচ