গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওভারপাসের দক্ষিণ পাশে চাষাড়া থেকে সাইনবোর্ডগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ৫১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্বজনরা মরদেহ দেখে মজিবুর রহমান হিসেবে তার পরিচয় নিশ্চিত করেন।
নিহতের চাচাতো ভাই ফারুক আহমেদ জানান, মজিবুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি মৌচাক ভূইয়া অটোতে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। মানসিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত বাড়িতে থাকতেন না এবং প্রায়ই বাইরে ঘোরাফেরা করতেন।
আরও পড়ুন:
স্বজনদের দাবি, শুক্রবার রাতে বাইরে থাকার সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মজিবুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রথমে তার পরিচয় নিয়ে পাওয়া না গেলেও পরে স্বজনরা পরিচয় নিশ্চিত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুক হক বলেন, ‘রাত আনুমানিক ৩টায় দুর্ঘটনার ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিলো। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছে। আবেদনটি যাচাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’





