চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুরের রামদাশপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ ( ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।

বর্তমানে ওই ছয়জনকে ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

ইএ