মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেপ্তার

গ্রেপ্তার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল
এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল আলম উজ্জ্বল (৪৮) ওয়াইজ নগর গ্রামের লোকমান মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এফএস