নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন, ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ, নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে রাতে পাহারা, মাইকিং ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সাতজন মানব ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুই কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





