চট্টগ্রামে ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ৩

গ্রেপ্তারের প্রতীকী ছবি
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। নগরীর বয়েজিদ, আগ্রাবাদ ও খুলশী আমবাগান এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলশীর আমবাগানে ৭ ও ১১ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বাতেন নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীদের পরিবার জানায়, ওইদিন মাদ্রাসা ছুটি দেয়ার পরও ২ বোন বাসায় ফিরতে দেরি করায় মা তাদের খোঁজ নিতে মাদ্রাসায় যান। আগেও একাধিক বার তাদের ফিরতে দেরি হওয়ায় পরিবারের সন্দেহ হয়। এসময় ওই দুই মেয়ে তাদের স্পর্শ করার বিবরণ দিলে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এর আগে, গতকাল জুমার নামাজের সময় আগ্রাবাদ হাজি পাড়া এলাকায় একটি টিনের বেড়ার ভেতর দুই শিশুকে নিয়ে যায় এহসান নামের এক ব্যক্তি। এসময় ওই দুই শিশুকে ধর্ষণচেষ্টাকালে স্বজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে।

আরও পড়ুন:

পরে পুলিশ আসলে ২ ঘণ্টা অবরুদ্ধ থাকে তারা। এসময় স্থানীয়দের বিচারের আশ্বাসে শান্ত করে তাকে আটক করে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে, গতরাতে নগরীর বায়েজিদ এলাকায় প্রতিবেশী কর্তৃক ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় প্রতিবেশিরা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করেন। শিশুটি আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) রাতে বাকলিয়ায় এরকম আরেকটি ঘটনায় আসামি ধরা নিয়ে এলাকাবাসী ও পুলিশ বিরোধে রাতভর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা, গাড়ি পুড়িয়ে দেয়াসহ সড়ক অবরোধ করে।

এসএইচ