হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

হবিগঞ্জ
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ
এখন জনপদে
অপরাধ
0

হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ (বুধবার, ৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার, ২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে দু’দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ২-০ গোলে ব্রাজিল হেরে গেলে ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

আরও পড়ুন:

বুধবার সকালে উভয়পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

এসএস