গতকাল (রোববার, ১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারের হিমেল ভবনের নিচ তলার সেল থেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কয়েদি মো. ফরহাদ (৪১) টাঙ্গাইল জেলার সদর থানার শালিনাপাড়া গ্রামে মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জেল সুপার জানান, রোববার যথাসময়ে কারাগারের কয়েদির গননা করে লক করা হয়। কারাগারের হিমেল ভবনের নীচতলার টাঙ্গাইলের এক নারী ও এক পুরুষকে হত্যা অর্থাৎ ‘ডাবল হত্যা’ মামলার ‘ডাবল মৃত্যুদণ্ড’প্রাপ্ত আসামি ফরহাদ ও তার দুই কেস পার্টনারসহ তিনজন বন্দি সেখানে ছিলেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ওইদিন দিবাগত রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা ওই অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরই মধ্যে নিহতের স্বজনেরা এসেছেন। মরদেহের সুরতহাল করা হয়েছে, ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৯ সালের ২৬ আগস্ট কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিরিটি কারাগারে আসে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানার দু’টি মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিলো। সে প্রায় বছরখানিক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিলো।’
এর আগেও ফরহাদ একাধিকবার কারা হাসপাতালের অধীনে চিকিৎসা নিয়েছিলো বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।





