যশোর সীমান্তে ১৯ লাখ ৪০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দ হওয়া চোরাচালানি পণ্য
এখন জনপদে
অপরাধ
0

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, ওষুধ, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।

আজ (শনিবার (২১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

আরও পড়ুন:

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০৫টি ভারতীয় শাড়ি, ৪১টি কম্বল, ৫টি চাদর, সাড়ে ৭ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিসমিস, ৪ প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ ও ৪ হাজার ২২টি প্রসাধনী সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস