কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ

কুষ্টিয়া জেলা কারাগার
এখন জনপদে
অপরাধ
0

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগার কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানা যায়, ভোরে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মোটরসাইকেলে আসা তিনজন ককটেলটি নিক্ষেপ করে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এছাড়া ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এসএইচ