গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তথ্য সংগ্রহ, সশস্ত্র সংগঠন পরিচালনা এবং জনমনে অস্থিরতা উসকে দেয়ার অভিযোগে মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটির দাবি, গ্রেপ্তারকৃতরা সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যুক্ত ছিল।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়, ‘বেশ কয়েকটি গুপ্তচর সেল এবং সংশ্লিষ্ট দলগুলোকে শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে।’ ইরানের দাবি অনুযায়ী, এই নেটওয়ার্কগুলো দেশের স্পর্শকাতর তথ্য সংগ্রহ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করছিল।





