ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার এই দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য তোমরা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবে না।’
আরও পড়ুন:
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
এর আগে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি পাকিস্তান ছাড়াও, ওমান ও রাশিয়া সফর করবে।





