ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আলী আবদুল্লাহি হুমকি দিয়ে বলেন, ইরানের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত যেকোনো স্থান তাদের ‘অসম সামরিক অভিযানের সরাসরি নিশানা’ হবে।
সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই যুদ্ধ প্রমাণ করেছে যে ইরানিদের ইচ্ছা ও প্রযুক্তির মুখে পশ্চিমাদের অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যর্থ হয়েছে।
মাটির গভীরে ও সুরক্ষিত সুড়ঙ্গে কারখানা থাকায় শত্রুর ব্যাপক হামলা ও বোমাবর্ষণের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন পুরোদমে অব্যাহত রাখা সম্ভব বলে উল্লেখ করেন আলী আবদুল্লাহি।





