ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি জানায়, তেহরানকে না জানিয়ে, নিজেদের রাডার বন্ধ রেখে এবং সতর্কবার্তা উপেক্ষা করে অননুমোদিত জলসীমায় প্রবেশ করে জ্বালানিবাহী ট্যাঙ্কারগুলো।
এর মধ্যে একটি ট্যাঙ্কারে ছিল তরলীকৃত গ্যাস। মাইনে আঘাতের ফলে তীব্র শক্তিতে বিস্ফোরিত হয় জাহাজের একাংশ।
আরও পড়ুন:
গেলো বুধবারও হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা চালানোর সময় ৪০ লাখ ব্যারেল তেলবাহী দু’টি ট্যাঙ্কারে আগুন লেগে যায় বলে তথ্য আইআরজিসি’র।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত হামলার জেরে, তেলবাণিজ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছে তেহরান। জাতিসংঘের তথ্য, যুদ্ধের আট মাসে হরমুজে প্রাণ হারিয়েছে ২৫ জন নাবিক।দ





