গ্রেপ্তার শামসুল আলম সবুজ (৪৫) দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গতকাল (বুধবার, ১১ নভেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার একটি বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন অভিযুক্ত সবুজ।
ঘটনার দিন বিদ্যালয় ছুটির পর ওই শিশুসহ আরও দুই সহপাঠী তার দোকানে পড়তে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় খোঁজ নিতে দোকানে যান তার মা। এসময় দোকানের শাটার খুলে মেয়েকে অসহায় অবস্থায় দেখতে পান তিনি।
পরে শিশুটি মায়ের কাছে অভিযোগ করে, প্রাইভেট শিক্ষক সবুজ তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছেন।
আরও পড়ুন:
এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ভুক্তভোগী শিশুর মা জানান, বিদ্যালয় ছুটির পর শিশুটি তার প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরায় খোঁজ নিতে শিক্ষকের দোকানে যান তার মা। দোকানের শাটার বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয় তার। পরে শাটার সামান্য তুলে ভেতরে তাকাতেই মেয়েকে শিক্ষকের সঙ্গে দেখতে পান তিনি। এ সময় শিশুটির অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মা।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেট শিক্ষককে থানায় আনা হয়। পরে শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’





