আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
দেশে এখন
0

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ (শনিবার, ১৫ আগস্ট)। তার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবার ছিলেন বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্বে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির কোল আলো করে জন্মগ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাদের আদি বাড়ি ফেনীতে।

তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন।

খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ছিলেন। যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিনব্যাপী ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

এসএস