আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার জন্য উত্তরাধিকার সূত্রে যে বেহাল দশা পেয়েছি, আমরা সারা বাংলাদেশ একই চিত্র দেখতে পাচ্ছি। জনবল সংকট, যন্ত্রপাতি সব নষ্ট হয়ে আছে, যেখানে যন্ত্রপাতি আছে কিন্তু চালানোর মানুষ নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে কিন্তু কোনো ক্যাম্পাস তৈরি করা হয়নি। এই যে উন্নয়নের নামে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা ঠিক করতে হলে পরিকল্পিত কার্যপ্রণালি দরকার।’
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ানসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।





