নিহতরা হলেন— পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), একই উপজেলার হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) ও পূর্ব চরভাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. শামিম (২২)।
স্থানীয়রা জানান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম তার দুই বন্ধুসহ মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুর আলেকজান্ডার যাচ্ছিলো। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিন মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। তাদের মধ্যে দুজন সুবর্নচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন।’





