কাল চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন যাবেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান; চট্টগ্রামের বন্যা পরিস্থিতি
রাজনীতি
0

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার, ১০ জুলাই) সকালে চট্টগ্রামের বিভিন্ন দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন।

আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আরও পড়ুন:

জামায়াতে ইসলামী জানায়, পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন এবং স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও এ পোস্টে উল্লেখ করা হয়।

এসএইচ