আজ (শনিবার, ২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।’
জাতীয় সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনায় বসবে ১১ দল, তবে সেখানে তুলে ধরা হবে জনগণের দাবি।’
দেশের শিল্প খাত নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বানও জানান ডা. শফিকুর। নির্বাচনের পরদিন থেকেই সরকারি দল প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।
এছাড়া বর্তমান সংবিধান সংস্কার কমিটিকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন তিনি। তিনি সমস্যা সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে আহ্বান জানান।





