ক্ষেপণাস্ত্র
সানায় সৌদি জোটের ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

সানায় সৌদি জোটের ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

রিয়াদে অব্যাহত হামলার মধ্যেই হুথি নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। পাশাপাশি সৌদির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোঁড়া ব্যালেস্টিক মিসাইল প্রতিহতের দাবি করেছেন জোটের মুখপাত্র।

ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ ও নতুন লঞ্চার প্রকাশ্যে আনলো ইরান

ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ ও নতুন লঞ্চার প্রকাশ্যে আনলো ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরও নিজেদের শক্তিশালী সামরিক সক্ষমতা অটুট থাকার বার্তা দিতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সামরিক কমান্ডাররা মাটির নিচের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করছেন। সেখানে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়ায় সক্ষম একটি নতুন ডুয়েল-মিসাইল লঞ্চারও প্রদর্শন করা হয়।

ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলা করছে ইরান: পেজেশকিয়ান

ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’ মোকাবিলা করছে ইরান: পেজেশকিয়ান

ইরান একটি ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি রয়েছে এবং তা ‘ক্ষেপণাস্ত্র দিয়ে লড়া যুদ্ধের চেয়েও কঠিন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করেছে।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, পাল্টা হুমকি হুথিদের

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা, পাল্টা হুমকি হুথিদের

রিয়াদে হামলার জবাবে হুথি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দর ও সানাসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। লক্ষ্যবস্তু করা হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র। জবাবে লোহিত সাগর তীরবর্তী সৌদি বন্দর ও আকাশসীমা অচল করে দেয়ার হুমকি হুথিদের। এদিকে সুনির্দিষ্ট সাতটি শর্ত বাস্তবায়নের করলে হরমুজ সচলের আশ্বাস দিয়েছে ইরান। তবে ইউরেনিয়ামের মজুদ সরাবে না ইসলামি প্রজাতন্ত্র। আর ট্রাম্পের অভিযোগ, যুদ্ধ শেষ করতে চুক্তি চাইলেও কোনো শর্তই মানতে রাজি না তেহরান।

কূটনৈতিক তৎপরতার মধ্যেই ফের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, উত্তাল উপসাগর

কূটনৈতিক তৎপরতার মধ্যেই ফের যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, উত্তাল উপসাগর

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তোরজোড়ের মধ্যেই ফের পাল্টাপাল্টি সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। উত্তাল উপসাগরীয় অঞ্চল। বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করায় মঙ্গলবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরানের বিল্পবি গার্ড কর্পস। এদিকে, হরমুজে হামলার কবলে আবুধাবির জাহাজ, এখনও এক নাবিক নিখোঁজ। অন্যদিকে, সৌদি আরবের ক্রুড অয়েল পাইপলাইনে পাম্পিং স্টেশনে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনি হুথিরা।

যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের হাতে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের হাতে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

মাসের পর মাস ধরে অস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

যুদ্ধের প্রস্তুতিতে নারীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে আইআরজিসি

যুদ্ধের প্রস্তুতিতে নারীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে আইআরজিসি

যুদ্ধ শুরু হলে পুরুষদের ঘাটতি দেখা দিলেও শহর ও নিজের পরিবারকে শত্রুর হাত থেকে রক্ষা করতে ইরানি নারীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন আইআরজিসি। এক্ষেত্রে নারীদের একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার রাইফেল চালানো শেখানো হচ্ছে। পাশাপাশি চলছে দড়ির সাহায্যে যাতায়াত, ড্রোন পরিচালনা ও জরুরি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ। এছাড়া সম্প্রতি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের একটি ভূগর্ভস্থ বিশাল ঘাঁটি উন্মোচন করেছে ইরান।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছু সম্ভব: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে যেকোনো কিছুই সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না-সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই হুথিদের বিরুদ্ধে ফের সৌদি ভূখন্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে রিয়াদ। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়াই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব।

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা সতর্কতা

ইরান ও হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের ওপর হামলা চালাতে পারে। এমন শঙ্কার পর মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি করলো মার্কিন দূতাবাস। এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন অন্তত ছয়জন। হুথিদের মোকাবিলায় সৌদির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে মিশর ও জিসিসিভুক্ত ছয় দেশ।

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত প্রধানমন্ত্রী

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, অক্ষত প্রধানমন্ত্রী

ইয়েমেনের এডেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে অক্ষত আছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বিপরীতে গেল একদিনে বিদ্রোহীদের দমনে এক হাজার ২০০ এর বেশি অভিযান পরিচালনার দাবি সরকারি বাহিনীর। অন্যদিকে মদিনা ও খামিশ মুশাইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে এসব হামলার দায় অস্বীকার করলেও ফের সৌদির আকাশসীমা এড়িয়ে যেতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে হুথিরা।

রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরসহ শহরটির বেশ কয়েকটি স্থানে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণে অবস্থিত খামিশ মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।