৯ মাস ধরে চলা এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ওমান ও কাতারের মধ্যস্ততায় চলছিল আলোচনার তোরজোড়, কূটনৈতিক সমাধানের এত কাছে এসেও আবারও ভেস্তে গেল সব। পাল্টাপাল্টি সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র-ইরান। রাতারাতি রণক্ষেত্রে পরিণত উপসাগরীয় অঞ্চলে।
গেল সপ্তাহে হরমুজগান প্রদেশে টেলি কমিউনিকেশন টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলা পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক রাডার সিস্টেমকে লক্ষ্যবস্ত করে ইরানের আইআরজিসি। সম্প্রতি বাহরাইনে হামলার জবাবে মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে রেভল্যুশনারি গার্ডসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও একে আত্মরক্ষামূলক অভিযান বলছে ওয়াশিংটন।
এরপরই আরও তীব্র আক্রোষ নিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে একের পর এক ড্রোন হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী। বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে হামলার পর হামলা হয়েছে কুয়েতে। যদিও বেশ কিছু হামলা প্রতিহতেরও দাবি করছে কুয়েতি সেনাবাহিনী। বাহরাইনে পরপর দুইবার সতর্কতা জারি করে বাসিন্দাদের শান্ত থাকতে বলা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছে মানামা।
জ্বালানির তেলের দাম আরও এক দফা কমলেও মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় আবারও অস্থিতিশীলতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে, মঙ্গলবার হরমুজ অতিক্রম করার সময় আরব আমিরাতের একটি জাহাজ আক্রান্ত হয়েছে হবে দাবি করছে আবুধাবি। ১১ এতে ১১ জন নাবিক আহত হন। এখনো নিখোঁজ একজন।
অন্যদিকে, দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে ইয়েমেন-সৌদি সংঘাত। সৌদির ইস্ট-ওয়েস্ট অয়েল পাইপলাইনে হামলার দায় স্বীকার করেছে হুথিরা। একের পর এক ড্রোন হামলা চলছে রাজধানী রিয়াদ লক্ষ্য করে। তবে এসব হামলার প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।





