
১৫০ বছর পর কৃষ্ণাঙ্গ সিনেটর পেলো মিসিসিপি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিসিসিপি অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা স্কট কোলম। প্রায় দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ সিনেট পেলো অঙ্গরাজ্যটি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। এর প্রভাবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডলারের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। নির্বাচনের ফল বাজারের অনিশ্চয়তার একটি বড় কারণ দূর করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর রয়টার্সের।

ডেমোক্র্যাটদের ‘কব্জায়’ কংগ্রেস; ট্রাম্পের সমস্যা কোথায়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট; কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই পেয়েছে বিরোধীদল ডেমোক্র্যাটরা। ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাচ্ছে বিভক্ত সরকারব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসন হারালেই কি নিয়ন্ত্রণ হারায় দল?
প্রতিনিধি পরিষদ বা সিনেটে হেরে যাওয়ার অর্থ কী? আসন হারানো আর হাউজের নিয়ন্ত্রণ হারানো কি এক কথা? এই যেমন-১৯৬৬ সালে লিন্ডন জনসনের আমলে হাউসের ৪৭ আসন হারালেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল ডেমোক্র্যাটরা। বিশ বছর পর, হাউসের মাত্র চার আসন হারালেও আট আসনে পিছিয়ে সিনেটের নিয়ন্ত্রণ হারায় রিগ্যানের রিপাবলিকানরা। এছাড়া সিনেট ও হাউসে কোনো বিল, প্রস্তাব বা নিয়োগের ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেকিং ভোটের রয়েছে বিশেষ গুরুত্ব। তাই কেবল নির্বাচনের জয়-পরাজয়ই দু’কক্ষের শেষ কথা নয়।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে জর্জিয়ায় জয় পেলেন জন অসফ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে ফলাফল আসা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেটে এগিয়ে রয়েছে বিরোধী ডেমোক্র্যাটরা, পিছিয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এদিকে, প্রথম গুরুত্বপূর্ণ জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক কলিন্সকে হারান তিনি। মধ্যবর্তী নির্বাচনের গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি ছিলো এই আসন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে সব বিলে ভেটো দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালে ‘মিস্টার ভেটো’ হয়ে ওঠার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের আনা কোনো বিল পাস হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ ১১ অঙ্গরাজ্যের সিনেটের লড়াই
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে কানসাস, টেক্সাস, মিশিগানসহ ১১টি অঙ্গরাজ্যের সিনেটের ফলাফল। বছরের শুরুতে ডেমোক্র্যাটদের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার বিষয়ে কেউ ভাবেনি। জনমত জরিপ ও আগাম ভোটের হিসাবে এসব আসনের প্রায় সবকটিতে পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে রিপাবলিকানদের চারটি আসন দখলে নিতে পারলেই বাজিমাত করবে বিরোধী ডেমোক্র্যাট দল।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প শিবিরের পরাজয়ের আভাস
বিগত ২০ মধ্যবর্তী নির্বাচনের ১৮টিতেই ভোটাররা ক্ষমতাসীন দলকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রন দিতে অস্বীকৃতি জানিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা এ পরিস্থিতিকে ‘প্রেসিডেন্টের শাস্তি’ বা ‘মধ্যবর্তী নির্বাচনের শাস্তি’ বলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক ট্রাম্প শিবিরেরও পরাজয়ের আভাস দিয়েছেন।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাপ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের একদিন আগে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রিপাবকিলান ও ডেমোক্র্যাট প্রার্থীরা। শেষ দিনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত কানসাসের জনসভায় যোগ দিয়ে বিরোধী ডেমোক্র্যাট শিবির ও এল সাইদকে তুলোধুনো করেছেন ট্রাম্প। আর এবারের নির্বাচনের ‘টক অফ দা টাউন’ খ্যাত মিশিগানে দলীয় প্রার্থী এল- সাইদের পরিবর্তে আসনটির রিপাবলিকান প্রার্থীকে সমর্থন জানিয়ে আলোচনায় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য হ্যালি স্টিভেন্স। এদিকে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরির মধ্যেই ভোট প্রদানের আগে জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভাবছেন মার্কিনরা। আনুষ্ঠানিক ভোট শুরুর আগেই এখন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন পাঁচ কোটিরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ‘নীল ঢেউয়ের’ শঙ্কা ও রিপাবলিকানদের সংকট
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতার ভারসাম্য ধরে রাখা নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং ইরান যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকটের কারণে বিরোধী ডেমোক্র্যাটদের পক্ষে একটি বড় ধরনের ‘নীল ঢেউ’ বা জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে মার্কিন রাজনীতিতে ট্রাম্পের বর্তমান অবস্থান এবং রিপাবলিকানদের সম্ভাব্য ভরাডুবির নানা কারণ তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের প্রচারণায় রিপাবলিকান ঘাঁটিতে উত্তাপ; টেক্সাসে ডেমোক্র্যাটদের চ্যালেঞ্জ
আইওয়া ও কানসাস অঙ্গরাজ্যের সমাবেশ বাতিলের কিছু সময় পরই সিদ্ধান্ত বদলালেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে রিপাবলিকান ঘাঁটিগুলো চষে বেড়াচ্ছেন তিনি। তবে প্রতিটি সমাবেশেই সমর্থকদের সামনে নিজেকে উপস্থাপন করেছেন ট্রাম্প। মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাইদ কৃষ্ণাঙ্গ ভোটারদের টানতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। এদিকে, রিপাবলিকান ঘাঁটি টেক্সাসকে এবার ডেমোক্র্যাটদের ঘাঁটিতে পরিণত করার অঙ্গিকার বাসিন্দাদের।

ট্রাম্পের জনসমর্থন ৩২ শতাংশ; মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচারণা
মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের জনসমর্থন এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে। মিসিসিপি অঙ্গরাজ্যে সমাবেশে গিয়ে আটলান্টিকের নাম পরিবর্তন করে আমেরিকা মহাসাগর রাখার প্রস্তাব করেন ট্রাম্প। ভোটে কারচুপির কোনো সুযোগ দেয়া যাবে না বলেও বার্তা দেন তিনি। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে সমর্থন জানিয়েছে মিসিসিপির রিপাবলিকান সমর্থকরা। আর ওহাইওতে জমে উঠেছে ডেমোক্র্যাটদের প্রচারণা। এদিকে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো ২০ হাজার ব্যালট বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন আদালত।