নিহত আলম হোসেন ওই এলাকার মো. আমির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আলম হোসেন নিজের গরুর জন্য মাঠ থেকে ঘাস কাটতে যান। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি আহত হন।
পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলম। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য গিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে মাঠে ঘাস কাটতে গিয়ে আকস্মিকভাবে আলম হোসেনের এমন মৃত্যুর খবরে তার পরিবারসহ পুরো কুরিপোল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





