মানিকগঞ্জে ডিবি অভিযানে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ
গ্রেপ্তার দুই মাদক কারবারি
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ১৫ গ্রাম হেরোইন ও ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

আজ (রোববার, ১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে, গতকাল (শনিবার, ১৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার বাঘিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— বাঘিয়া এলাকার মামুন মিয়ার ছেলে মো. ইমন (২৮) এবং একই এলাকার জংগু মিয়ার ছেলে দিদারুল ইসলাম ওরফে দিপন ওরফে দিপু (৪৩)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, অভিযানের সময় ইমনের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা এবং দিদারুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সদর উপজেলার বাঘিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ