ট্রাম্পের ইরান নৌ-অবরোধ সমর্থন করে ইসরাইল: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরাইল সমর্থন করে বলে জানিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি আরও যোগ করেন যে, এ বিষয়ে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘ইরান নিয়ম লঙ্ঘন করেছে, তাই প্রেসিডেন্ট ট্রাম্প নৌ-অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই এই দৃঢ় অবস্থানকে সমর্থন করি এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করছি।’

এএইচ