ইরানের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী
এশিয়া
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা পালন করছে পাকিস্তান। আল জাজিরার বিশেষ সূত্র নিশ্চিত করেছে যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেওয়া একটি যুদ্ধবিরতির প্রস্তাব বা শর্তাবলী সংবলিত নথি ইরানের কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ।

আল জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভেদ জানিয়েছেন, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্রগুলো এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের দেয়া সেই গুরুত্বপূর্ণ নথিটি এরইমধ্যে ইরানি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বর্তমানে তেহরানের উত্তরের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনার বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আল জাজিরা বলছে, কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, উদ্ভূত পরিস্থিতি নিরসনে আগামী দিনগুলোতে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সরাসরি বৈঠকে মিলিত হতে পারেন।

এর আগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা বিশ্বাস করে পাকিস্তানের এ মধ্যস্থতার পেছনে ‘সদুদ্দেশ্য’ রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ বিষয়ে তার পাকিস্তানি সমকক্ষ এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন বলেও জানানো হয়েছে।

এএইচ